| Realme C100 in Bangladesh — Official Specifications Breakdown | |
|---|---|
| Display | 6.8 inches (17.30 cm) |
| Processor & GPU | Mediatek Helio G92 Max |
| RAM & Storage | 16GB LPDDR5X, 512GB UFS 4.0 |
| Rear Cameras | 50 MP, f/1.8, Wide Angle, Primary Camera |
| Selfie Camera | 8 MP, f/2.0, Wide Angle Camera |
| Battery & Charging | 8000 mAh + 45W |
| Estimated Price | ২৭,৯৯৯ ৳ / ২৯,৯৯৯৳ |
বাংলাদেশে Realme C100 এর দাম
বর্তমানে বাংলাদেশের বাজারে এটি দুইটি ভেরিয়ান্ট পাওয়া যাচ্ছে।
Advertisement
- ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ২৭,৯৯৯ টাকা (অফিসিয়াল)
- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ২৯,৯৯৯ টাকা (অফিসিয়াল)
কাছাকাছি বাজেট এ আমার মনে হয় Vivo Y32 থেকে Realme C100 বেশ ভালো একটি অপশন।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
Realme C100 হাতে নিলে শুরুতেই টের পাওয়া যায় এর মজবুত গঠন। ফোনটির ওজন ২১৯ গ্রাম এবং পুরুত্ব ৮.৬৩ মিলিমিটার। ৮০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার পরও ফোনটির থিকনেস যথেষ্ট কম।
সবচেয়ে লক্ষণীয় দিক হলো এর IP68 এবং IP69K ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং। তাছাড়া ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে ArmorShell Glass। বাজারে এটি পাওয়া যাচ্ছে Glory White, Victory Purple এবং Endurance Brown—এই তিনটি রঙে।
ডিসপ্লে
ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। স্ক্রল করার মসৃণ অভিজ্ঞতার জন্য এতে দেওয়া হয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের পিক ব্রাইটনেস সর্বোচ্চ ১২০০ নিটস পর্যন্ত যায়, যার ফলে রোদের মধ্যেও ডিসপ্লে দেখতে সমস্যা হয় না। তবে এই বাজেটে ফুল এইচডি প্লাস (FHD+) রেজোলিউশনের বদলে ৭২০×১৫৭০ পিক্সেলের এইচডি প্লাস প্যানেল রাখা হয়েছে। দৈনন্দিন কন্টেন্ট দেখতে এটি পর্যাপ্ত হলেও টেক্সট বা ভিডিও দেখার সূক্ষ্মতায় কিছুটা পার্থক্য চোখে পড়তে পারে।
পারফরম্যান্স ও সফটওয়্যার
Realme C100 চালিত হচ্ছে MediaTek Helio G92 Max চিপসেট দিয়ে। ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসরের সাথে রয়েছে Mali-G52 গ্রাফিক্স। এতে ৮ জিবি LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
নিত্যদিনের কাজকর্ম যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিং এতে বেশ স্বাচ্ছন্দ্যে চলে। মাঝারি মানের গেমগুলোও সাধারণ সেটিংসে খেলা যায়। তবে ভারী গেমিংয়ের জন্য এটি খুব শক্তিশালী চিপসেট নয়।
সফটওয়্যার হিসেবে শুরুতেই মিলছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Realme UI 7.0, যা ব্যবহারকারীদের আধুনিক ইন্টারফেসের অভিজ্ঞতা দেবে।
ক্যামেরা পারফরম্যান্স
- রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর (f/1.8 অ্যাপারচার)
- ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর (f/2.0 অ্যাপারচার)
পেছনের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে পর্যাপ্ত আলোতে পরিষ্কার এবং স্পষ্ট ছবি ওঠে। ক্যামেরায় নাইট মোড, পোর্ট্রেট, প্রো মোড, এইচডিআর এবং আন্ডারওয়াটার শুটিংয়ের মতো একাধিক ফিচার রয়েছে। উভয় ক্যামেরা দিয়েই ৩০ এফপিএসে ১০৮০পি রেজোলিউশনের ভিডিও রেকর্ড করা যায়। সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরাটি সাধারণ মানের ছবি আউটপুট দেয়।
ব্যাটারি ও চার্জিং
এই ফোনের সবচেয়ে বড় ইউএসপি (Unique Selling Proposition) হলো এর ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি। সাধারণ ব্যবহারে অনায়াসেই দুই থেকে তিন দিন পার করে দেওয়া সম্ভব।
বিশাল এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে ১০ ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং দেওয়া হয়েছে, যার মাধ্যমে ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যায়।
কানেক্টিভিটি ও অন্যান্য যে ফিচার
নিরাপত্তার জন্য ফোনের পাওয়ার বাটনেই দেওয়া হয়েছে ফাস্ট সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে ফেস আনলক সুবিধাও আছে। এটি একটি ৪জি সমর্থিত ডুয়াল ন্যানো সিমের ফোন। কানেক্টিভিটির জন্য ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট রয়েছে। তবে এতে আলাদা ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রাখা হয়নি, অডিও শোনার জন্য টাইপ-সি পোর্ট ব্যবহার করতে হবে।
পরামর্শ: আর কয়েকদিন পরেই মার্কেটে আসতে পারে Tecno Spark 50S 5G , চাইলে আপনি এটার সাথে ও কম্পেয়ার তরে দেখতে পারেন।
Advertisement
Discussion (0)
No comments yet. Start the conversation!