একজন হার্ডকোন গেমার এর জন্য প্রয়োজন টপনচ প্রসেসর সাথে বেশি ব্যাটারি বেকাপ। যারা ঘোরাঘুরি ও ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য প্রয়োজন বেটার ক্যামেরা ও বেশি ব্যাটারি বেকাপ। এসব এর পাশাপাশি ডিসপ্লে , সাউন্ড কোয়ালিটি , র্যাম-রম , প্রসেসর ইত্যাদি বাজেটের মধ্যে বেস্ট ফোন নির্বানে সাহায্য করে। তাই চলুন : ফোন কেনার পূর্বে যে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা নিয়ে আলোচনা করা যাক।
আজকের এই পুরো গাইডলাইনে আমি ৩ টি ফেক্টর বা ব্যাঞ্চমার্ক নিয়ে আলোচনা করবো , যার উপর ভিত্তি করে তোমরা নিজেদের জন্য বেস্ট ফোনটি বাছাই করতে পারবে।
১.নিজের চাহিদা গুলোর একটি লিস্ট করুন
এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে প্রথমেই তোমার নিজস্ব চাহিদা গুলোর একটি লিস্ট তৈরি করতে হবে। যেমন:
- তোমার ফোনটির র্যাম-রোম কত হবে
- ফোনের ডিসপ্লে সাইজ
- রিফ্রেশরেট
- ব্যাটারি ক্যাপাসিটি
- 4G/5G
- ক্যামেরা
এছাড়াও তুমি তোমার চাহিদা মতো নিজের চেকলিস্ট তৈরি করতে পারো।
২.মার্কেটে থাকা ফোন গুলোর একটি লিস্ট তৈরি
তোমার চেকলিস্ট তৈরি হয়ে গেলে এখন,মার্কেটে তোমার বাজেটের মধ্যে থাকা ফোন গুলোর একটি লিস্ট তৈরি কর। পাশাপাশি ফোন গুলোর কোনটি কোন ধরনের কনফিগার অফার করছে , তার একটি লিস্ট তৈরি করে নাও। যা তোমাকে তোমার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
সর্ট লিস্ট কর
ধরো তুমি তোমার চাহিদা অনুযায়ী একটি চেকলিস্ট তৈরি করেছো , তার উপর ভিত্তি করে তোমার ফোন এর লিস্ট করা ও শেষ। এবার সে ফোন গুলো থেকে তোমার কাছে যেগুলো বেটার মনে হবে তার একটি সর্ট লিস্ট কর।
৩.রিভিউ চেক ও ওয়ারেন্টি পলিসি যাচাই কর
কোন ফোন এর কনফিগার ভালো লাগলো তা নিয়ে নিলাম! এমনটা করা যাবে না, অনেক সময় দেখা যায়- ভালো কনফিগার এর ফোন হওয়া স্বত্ত্বে ও কিছুদিন পর ডিসপ্লে ইস্যু বা ফারফেন্স ড্রপ দেখা দেয়, যা বিরক্তিকর।
আপনার সর্টলিস্ট করা ফোন গুলোর অনলাইন বা ইউটিউবে কোন ভিডিও আছে কিনা তা যাচাই করুন। ধরুন আপনি , Realme C100 ফোনটি নিতে চাচ্ছেন । তো ফোন টি কেনার আগে কি কি করবেন :
ফেইসবুক কমিউনিটি তে চেক করা
ফোনটি কেনার পূর্বেই ফেইসবুকে গিয়ে সার্চ করতে পারেন : Realme C100 ইউজার ফোরাম / রিয়েলমি ফোন ইউজার ফোরাম। তারপর Group গুলোতে মানুষের ফিডব্যাক দেখতে পারেন। যদি ফোন টি নিয়ে কোন ফিডব্যাক না পান তবে ফোরাম গুলোতে রিভিউ এর জন্য পোস্ট করতে পারেন।
ইউটিউব ভিডিও
আপনার যদি ফেইসবুক কমিউনিটি গুলোতে মানুষের ফিডব্যাক দেখেও সংকির্ণ থাকেন তবে েইউটিউবে রিভিউ ভিডিও দেখতে পারেন। বিশেষ করে Samzone এর ভিডিও গুলো দেখতে পারেন।
এছাড়াও আপনি চাইলে আমাদের Mobile Update BD এর Phone reviews সেকশন টি ভিজিট করতে পারেন। যেখানে রিয়েল ইউজার রা তাদের এক্সপেরিয়ান্স শেয়ার করে থাকে। এছাড়াও আপনি চাইলে আপনার সদ্য কেনা ফোন বা ব্যবহার করা ফোন এর এক্সপেরিয়ান্স শেয়ার করতে পারেন। যা অন্যদের সাহায্য করবে।
রিপ্লেস গ্যারান্টি ও ওয়ারেন্টি পলেসি চেক করুন
আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন, তাতে যদি কেনার মাসখানেন এর মধ্যে কোন সমস্যা হয় তাহলে তারা কি আপনাকে ফোন এর রিপ্লেস বা তা ঠিক করে দিবে কিনা তা সম্পর্কে আগে অবগত হতে হবে। সাধারনত অফিশিয়াল ফোন ও শোরুম থেকে কিনলে গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি নিয়ে তেমন একটা সমস্যা হয় না।
আমরা যারা একটা ফোন কেনার পর ৩/৪ বছর নতুন কোন ফোন কেনার চিন্তা থেকে দুরে থাকতে চাই। তাদের অবশ্যই উচিত কেনার পূর্বে এই তিনটি রুলস ফলো করা। গাইড লাইন টি যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারো।
ফোন কেনার পূর্বে আরেকটি বিষয় মাথায় রাখবেন তা হলো ফোনটি কি অফিশিয়াল ফোন নাকি আনঅফিসিয়াল। কিছু টাকা বাঁচানোর জন্য আনঅফিসিয়াল ফোন না কেনাই ভালো।
Discussion (0)
No comments yet. Start the conversation!